ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মৌসুমী মৌ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মৌসুমী মৌ
ছবি: সংগৃহীত

টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শো শেষ করে বাসায় ফেরার পথে তাকে বহনকারী গাড়িতে একটি দ্রুতগতির পিকআপ ধাক্কা দিলে তিনি মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পান। তবে বড় ধরনের বিপদ এড়িয়েছেন এবং বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান এই উপস্থাপিকা।

মৌসুমী মৌ লেখেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল (৫ আগস্ট) বেঁচে গেছি। শো শেষ করে বাসায় ফেরার পথে একটি পিকআপ আমাদের গাড়িতে ধাক্কা দেয়। এরপর আমি গাড়ির বাম পাশ থেকে ডান দিকে ছিটকে পড়ি। এতে মাথা, বুকে, পা ও হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরনের কোনো কিছু আমার হয়নি।’

দুর্ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়ে তিনি আরও জানান, তার গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধান হলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত। এমনকি পিকআপটি যদি গাড়ির দরজার দিকে আঘাত করত, তাহলে হয়তো তিনি বেঁচে থাকতেন না বলেও উল্লেখ করেন।

পিকআপচালকের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মৌসুমী মৌ। তার দাবি, চালকটি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং তার আচরণ দেখে মনে হয়েছে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। পরে পিকআপটির মালিক এসে জানান, ওই ব্যক্তির গাড়ি চালানোর কথা ছিল না।

পোস্টের শেষদিকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘কোনটা সঠিক, কোনটা বেঠিক জানি না। বেঁচে আছি, ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা।’

তবে দুর্ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মৌসুমী মৌ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শো শেষ করে বাসায় ফেরার পথে তাকে বহনকারী গাড়িতে একটি দ্রুতগতির পিকআপ ধাক্কা দিলে তিনি মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পান। তবে বড় ধরনের বিপদ এড়িয়েছেন এবং বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান এই উপস্থাপিকা।

মৌসুমী মৌ লেখেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল (৫ আগস্ট) বেঁচে গেছি। শো শেষ করে বাসায় ফেরার পথে একটি পিকআপ আমাদের গাড়িতে ধাক্কা দেয়। এরপর আমি গাড়ির বাম পাশ থেকে ডান দিকে ছিটকে পড়ি। এতে মাথা, বুকে, পা ও হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরনের কোনো কিছু আমার হয়নি।’

দুর্ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়ে তিনি আরও জানান, তার গাড়ির ঠিক পেছনেই মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধান হলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত। এমনকি পিকআপটি যদি গাড়ির দরজার দিকে আঘাত করত, তাহলে হয়তো তিনি বেঁচে থাকতেন না বলেও উল্লেখ করেন।

পিকআপচালকের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মৌসুমী মৌ। তার দাবি, চালকটি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং তার আচরণ দেখে মনে হয়েছে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। পরে পিকআপটির মালিক এসে জানান, ওই ব্যক্তির গাড়ি চালানোর কথা ছিল না।

পোস্টের শেষদিকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘কোনটা সঠিক, কোনটা বেঠিক জানি না। বেঁচে আছি, ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা।’

তবে দুর্ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ