ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মান্দায় বিএনপির আনন্দ র‍্যালি

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মান্দায় বিএনপির আনন্দ র‍্যালি
ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে একটি আনন্দ র‍্যালি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে। সঞ্চালনা করেন মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক।

এ সময় প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল ও ফরহাদ হোসেন, কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মান্দায় বিএনপির আনন্দ র‍্যালি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে একটি আনন্দ র‍্যালি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে। সঞ্চালনা করেন মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক।

এ সময় প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল ও ফরহাদ হোসেন, কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ