ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উখিয়া উপজেলা জামায়াতের গণমিছিলত্তোর সমাবেশ সম্পন্ন

০৫আগস্ট'জুলাইগণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে উখিয়া উপজেলার কোটবাজারস্থ দক্ষিণ স্টেশনে ঝাউতলাস্থ জামে মসজিদ সংলগ্ন স্থান থেকে গণমিছিল শুরু হয়ে কোটবাজারের উত্তর স্টেশনে এসে শেষ হয়ে জনসভায় রূপ নেয়।মিছিলত্তোর সমাবেশে উদ্বোধনী বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার আমীর মাওলানা আবুল ফজল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক সেক্রেটারি এডভোকেট একেএম শাহাজালাল চৌধুরী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

সমাবেশে সফল করতে উখিয়া উপজেলাধীন রাজা পালং ইউনিয়ন, পালংখালী ইউনিয়ন,রত্নাপালং ইউনিয়ন, জালিয়াপালং ইউনিয়ন, হলদিয়াপালং ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। মিছিলত্তোর সমাবেশে আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাওলানা নূরুল হক ও উপজেলা সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সহ-সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম প্রমুখ। 

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট একেএম শাহাজালাল চৌধুরী বলেন বর্তমান সরকার ফ্যাস্টিট আমলের মতো মামলা ও হামলা বাজি শুরু করেছে। কোন গ্রামে ঘটনা ঘটলে পুরো উপজেলা থেকে দেখে দেখে আসামি করা হচ্ছে। তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন পালংখালি ইউনিয়নে রাত ৩.০০ টায় ঘটনা ঘটেছে অথচ আসামি করা হয়েছে রত্না পালং ইউনিয়নের চেয়ারম্যানকে। তিনি আরো বলেন ঘটনার সাথে প্রকৃত জড়িতদের আসামি করা হোক। তিনি আরো বলেন রাজনৈতিক কারণে নিরীহ ব্যক্তিদের মামলার আসামি ও হয়রানি না করার আহ্বান জানান।

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন আপনারা হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাইলেন অথচ হ্যাঁ ভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না করলে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের মাধ্যমে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে ক্ষমতা চ্যুত করার হুঁশিয়ারি উচ্চারণ করেন। পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উখিয়া উপজেলা জামায়াতের গণমিছিলত্তোর সমাবেশ সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ