ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গ্রেফতার এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬

গ্রেফতার এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি।

বুধবার (৫ আগস্ট) ভোরে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর ৪টার দিকে তানভীরকে গ্রেফতার করা হয়েছে।

তানভীরের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সারজিস বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া ওই পোস্টটি দল সমর্থন করেনি। বিষয়টি জানার পর তানভীর পোস্টটি মুছে ফেলেন এবং পরে আরেকটি পোস্টে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন।

সারজিস আলম তার পোস্টে লেখেন, ‘একটা মানুষ তারেক রহমানকে নিয়ে অনাকাঙ্ক্ষিত একটা লেখা লিখল, সেটা লেখা উচিত হয় নাই বুঝতে পেরে ডিলিট করল, ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করল... পার্টি থেকে শোকজ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এতকিছুর পরও বিএনপি এবং তারেক রহমানের পুলিশ তাদের ক্ষমতা দেখাইল।’

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন যে ধরনের রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার কথা বিএনপি বলেছে, ক্ষমতার পালাবদলের পর তারাও একই ধরনের আচরণ করছে।

একই পোস্টে সারজিস আলম সিলেটে ছাত্রদলের হামলায় আহত ছাত্রশক্তির কর্মী আলিফের চোখ নষ্ট হওয়ার ঘটনায় জড়িতদের এখনো গ্রেফতার না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি।

গত শুক্রবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, কেন তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দিতে হবে।

উল্লেখ্য, এনসিপি থেকে গাজী সালাউদ্দীন তানভীরের সাময়িক অব্যাহতির ঘটনা এটিই প্রথম নয়। ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পরও তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবারও দলে সক্রিয়ভাবে দায়িত্বে ফিরে আসেন।

বিষয় : BNP NCP POLITICAL NEWS

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গ্রেফতার এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ