ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তরুণ ক্রিকেটার গড়তে নতুন পরিকল্পনা বিসিবির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬

তরুণ ক্রিকেটার গড়তে নতুন পরিকল্পনা বিসিবির
ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটে বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির প্রক্রিয়াকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে উন্নীত হওয়ার প্রচলিত কাঠামোয় পরিবর্তন এনে এবার মাঝখানে যুক্ত করা হয়েছে নতুন অনূর্ধ্ব-২৩ বিভাগ

গত জুলাই মাস থেকে আনুষ্ঠানিকভাবে এই বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। নতুন এই উদ্যোগের মূল লক্ষ্য ১৯ থেকে ২৩ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের আরও পরিকল্পিতভাবে গড়ে তোলা, যাতে বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলে উত্তরণের পথ আরও মসৃণ হয়।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত অনূর্ধ্ব-২৩ বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন নাভিদ নেওয়াজ। তার সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস, বাপ্পী ও জয় সাহা।

নতুন বিভাগের প্রথম আন্তর্জাতিক কার্যক্রম হিসেবে মালয়েশিয়ার বিপক্ষে একটি সিরিজ আয়োজন করেছে বিসিবি। সফরের শুরুতে টপ এন্ড টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা ৮ ও ১০ আগস্ট মিরপুরে মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।

এরপর অনূর্ধ্ব-২৩ দল একই প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্সে।

বর্তমানে মিরপুরে চলমান প্রস্তুতি ক্যাম্পে অংশ নিয়েছেন ২০ জন ক্রিকেটার। প্রধান কোচ নাভিদ নেওয়াজের তত্ত্বাবধানে চলা এই ক্যাম্প থেকেই মালয়েশিয়া সিরিজের জন্য চূড়ান্ত দল নির্বাচন করা হবে।

বিসিবির বিশ্বাস, নতুন অনূর্ধ্ব-২৩ বিভাগ দেশের বয়সভিত্তিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় দলের জন্য দক্ষ, পরিণত ও আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও এটি হবে একটি কার্যকর প্ল্যাটফর্ম।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তরুণ ক্রিকেটার গড়তে নতুন পরিকল্পনা বিসিবির

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ