মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহকে দলে ভেড়াতে বড় ধরনের আর্থিক প্রস্তাব দিয়েছে তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পোর। দুই বছরের চুক্তিতে তাকে ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন দেওয়ার প্রস্তাব করেছে ক্লাবটি।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে সালাহ।
বর্তমানে সালাহ ফ্রি এজেন্ট হওয়ায় তাকে দলে নিতে কোনো ট্রান্সফার ফি গুনতে হবে না। লিভারপুলের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে গত ১ জুলাই থেকে তিনি ক্লাববিহীন রয়েছেন। ফলে ইউরোপের বিভিন্ন ক্লাব এখন তাকে দলে ভেড়ানোর দৌড়ে নেমেছে।
এর আগে তুরস্কের আরেক শীর্ষ ক্লাব বেসিকতাস দাবি করেছিল, সালাহর সঙ্গে ব্যক্তিগত শর্তে তারা সমঝোতায় পৌঁছেছে। এক বছরের জন্য ১ কোটি ইউরো বেতনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে সেই লড়াইয়ে নতুন মোড় এনে আরও আকর্ষণীয় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর।
লিভারপুলে টানা নয় বছর কাটিয়ে ইউরোপেই ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ২০১৯ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই মিসরীয় ফরোয়ার্ড। ফ্রি ট্রান্সফারে নতুন ঠিকানার খোঁজে থাকা সালাহকে ঘিরে তুরস্কের দুই শীর্ষ ক্লাবের প্রতিযোগিতা এখন ফুটবল অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন