সকাল সাড়ে ১০টায় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্ষা মৌসুমে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম রাঙ্গা, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন এবং মেলায় অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বৃক্ষমেলায় ৪৪টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। সপ্তাহব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণকে গণআন্দোলনে পরিণত করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন