ওসমানীনগরে এনসিপির পথসভা; গুমের বিচার ও সত্য উদ্ঘাটনের দাবি নাহিদ ইসলামের
সিলেটের ওসমানীনগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার গোয়ালাবাজারে পদযাত্রা শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিকে ঘিরে গোটা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার যদি সত্যিকার অর্থে বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর চেতনা এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের আকাঙ্ক্ষাকে ধারণ করত, তাহলে গুমবিরোধী অধ্যাদেশ বাতিলের মতো সিদ্ধান্ত নিতে পারত না। তিনি বলেন, গুমের বিচার, সত্য উদ্ঘাটন এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার পরিবর্তে এ ধরনের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
নাহিদ ইসলাম আরও বলেন, ওসমানীনগর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানী এবং নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর জনপদ। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনসহ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এম. ইলিয়াস আলী সোচ্চার ভূমিকা পালন করেছিলেন। তিনি দাবি করেন, ওই আন্দোলনের কারণেই এম. ইলিয়াস আলী গুমের শিকার হন। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
উপজেলা এনসিপির আহ্বায়ক মোশাহিদ আলীর সভাপতিত্বে এবং জাতীয় ছাত্রশক্তির সিলেট জেলা শাখার যুগ্ম সদস্যসচিব আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
অন্যান্য বক্তারাও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তাঁরা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর রাজনৈতিক ভূমিকা, সাহসিকতা ও জনপ্রিয়তার প্রশংসা করেন। পাশাপাশি সিলেট-2 আসনের বর্তমান সংসদ সদস্য ও এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেরও প্রশংসা করেন।
কর্মসূচিতে উপজেলা ও জেলা এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কয়েকজন বক্তা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে উপজেলা এনসিপির আহ্বায়ক মোশাহিদ আলীর প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং উপস্থিত জনতার কাছে তাঁর জন্য সমর্থন কামনা করেন।
পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করে ওসমানীনগর ত্যাগ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন