জাতীয় দলের বাইরে থাকলেও ক্রিকেটে ব্যস্ত সময় কাটছে সাকিব আল হাসানের। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলার ধারাবাহিকতায় এবার তিনি এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলেছেন সাকিব। বর্তমানে তিনি খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল)। এর মধ্যেই নতুন এই টুর্নামেন্টে নেতৃত্বের দায়িত্ব পাওয়ায় আবারও আলোচনায় এসেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স দলে রয়েছেন দেশের ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে আছেন অলক কাপালি, তুষার ইমরান, মেহেদী মারুফ, আরিফুল হক, শফিউল ইসলাম ও মুক্তার আলী।
এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের পাশাপাশি অংশ নেবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্স। টুর্নামেন্টটি ৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হয়ে চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
এই আসরে এশিয়ার বিভিন্ন দেশের সাবেক ও তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ থাকবে। পাকিস্তানের হয়ে খেলবেন ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার হয়ে মাঠে নামবেন কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা। ভারতের দলে রয়েছেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক ও হরভজন সিং। আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবেন হজরতউল্লাহ জাজাই ও আসগর আফগান।
বাংলাদেশ টাইগার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল এবং সাদেকুর রহমান।
এস.আর
বিষয় : ক্রিকেট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন