সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বহরে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে সারজিস আলম দাবি করেন, রাজনৈতিক কর্মসূচি শেষে ফেরার পথে তাদের বহরের ওপর হামলা চালানো হয়। এ সময় একাধিক গাড়ি ভাঙচুর করা হয় এবং ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও অভিযোগ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এনসিপির রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। তাঁর ভাষ্য অনুযায়ী, হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে দলটির বহরে হামলার ঘটনার পর এবার গোলাপগঞ্জেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
ফেসবুক পোস্টে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান সারজিস আলম। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার কোনো স্থান নেই। শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এস.আর
বিষয় : NCP

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন