ওসমানীনগরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা; পদযাত্রা ঘিরে প্রস্তুতি সম্পন্ন
সিলেটের ওসমানীনগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঘোষিত 'জুলাই পদযাত্রা' কর্মসূচিকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
'দেশ গড়তে জুলাই জাগরণ' স্লোগানকে সামনে রেখে সারাদেশে চলমান পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় উপজেলার উত্তর গোয়ালাবাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় গোয়ালাবাজারের একটি রেস্টুরেন্টে উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি পদযাত্রা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তারা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান বক্তারা।
এনসিপি নেতা হাজী মোহাম্মদ মোশাহিদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আবিদ, উপজেলা এনসিপির সদস্য সচিব মনিরুল সাকিব এবং উপজেলা যুবশক্তির সদস্য সচিব রকিব মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য সচিব তানভির সামি, মুখপাত্র ইব্রাহিম আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ, উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ ও আব্দুল মুকিদ, উপজেলা যুবশক্তির আহ্বায়ক কামরুল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে, গত ২৮ জুলাই হবিগঞ্জে ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে ওসমানীনগরের কর্মসূচি ঘিরেও আলোচনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যও ছড়িয়ে পড়ছে।
তবে এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, "ওসমানীনগরে এনসিপির কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কর্মসূচিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন