ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্যামনগরে গভীর রাতের অভিযানে মিলল বিপুল মাদক ও চোরাচালানি ওষুধ

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ফেনসিডিল, কাফ সিরাপ ও চোরাচালানি ওষুধ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী এলাকার ওয়াপদার ওপরে, শামসুজ্জামান গাজীর রাইস মিলের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের বহন করা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩৯ বোতল উইনসেরেক্স কাফ সিরাপ, ৪৪ বোতল এসকাফ কাফ সিরাপ, ৫২২টি গোমেলা ১৫ গ্রাম ক্রিম (হাইড্রোকুইনোন, ট্রেটিনোইন ও মোমেটাসোন ফুরোয়েট) এবং ২৬১টি গোমেলা ১৫ গ্রাম ক্রিমের মোড়ক উদ্ধার করে পুলিশ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত ও বিশেষ অভিযান চলমান থাকবে।”

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া চিহ্নিত ও অজ্ঞাতনামা মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্যামনগরে গভীর রাতের অভিযানে মিলল বিপুল মাদক ও চোরাচালানি ওষুধ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ফেনসিডিল, কাফ সিরাপ ও চোরাচালানি ওষুধ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী এলাকার ওয়াপদার ওপরে, শামসুজ্জামান গাজীর রাইস মিলের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের বহন করা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩৯ বোতল উইনসেরেক্স কাফ সিরাপ, ৪৪ বোতল এসকাফ কাফ সিরাপ, ৫২২টি গোমেলা ১৫ গ্রাম ক্রিম (হাইড্রোকুইনোন, ট্রেটিনোইন ও মোমেটাসোন ফুরোয়েট) এবং ২৬১টি গোমেলা ১৫ গ্রাম ক্রিমের মোড়ক উদ্ধার করে পুলিশ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত ও বিশেষ অভিযান চলমান থাকবে।”

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া চিহ্নিত ও অজ্ঞাতনামা মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ