ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৩৩ জনের

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছে।

এদিকে একই সময়ে দেশে নতুন করে ১০৫ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬৬০ জনে পৌঁছেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে করে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সংক্রমণ ও মৃত্যুঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

দেশে হামের প্রকোপ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৩৩ জনের

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছে।

এদিকে একই সময়ে দেশে নতুন করে ১০৫ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬৬০ জনে পৌঁছেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে করে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সংক্রমণ ও মৃত্যুঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ