কক্সবাজারের উখিয়ায় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র অভিযানে একটি প্রাইভেটকারের ইঞ্জিনের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইয়াবা বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করেছে বিজিবি।
বুধবার রাত প্রায় ১০টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার উখিয়ার ৬৪ বিজিবির শীলখালী চেকপোস্টে পৌঁছালে সন্দেহের ভিত্তিতে সেটি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির ইঞ্জিনের পাশে বিশেষভাবে তৈরি করা গোপন স্থানে রাখা সাতটি ছোট পোটলা থেকে ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৭ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাদেক নগর এলাকার মোহাম্মদ ফরিদকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত মূল হোতা ও চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার হওয়া ইয়াবা এবং জব্দ করা প্রাইভেটকার সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন