ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মিথ্যা মামলা-অর্থপাচার বন্ধের দাবি চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬

মিথ্যা মামলা-অর্থপাচার বন্ধের দাবি চরমোনাই পীরের
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারব্যবস্থা এবং অর্থপাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। তিনি বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটানো জরুরি।

সোমবার রাতে নারায়ণগঞ্জ মহানগরের কালিরবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, যারা স্বাধীনভাবে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, তাদের জন্য ইসলামের আদর্শের বাইরে অন্য কোনো মতবাদ প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম নয়।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচন নিয়ে তিনি মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত ও পরিষ্কার। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সবকিছুই মহান আল্লাহর ইচ্ছায় পরিচালিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

ইসলামী রাজনীতির বিভক্তি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ইসলামের কথা বললেও অনেক দল একসঙ্গে চলতে কিংবা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে পারেনি। এতে মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তবে এখন সেই বিভ্রান্তি অনেকটাই দূর হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশই প্রকৃত ইসলামী রাজনীতির প্রতিনিধিত্ব করছে।

সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দ্বীন ইসলাম, সহসভাপতি হিসেবে মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মো. সুলতান মাহমুদ দায়িত্ব পান।

এ ছাড়া জেলা কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহসভাপতি হিসেবে ফারুক আহমেদ মুনশি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা শিব্বির আহমেদের নাম ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মিথ্যা মামলা-অর্থপাচার বন্ধের দাবি চরমোনাই পীরের

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ