নড়াইলের কালিয়া উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-২০২৬ মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাবউদ্দিন এবং কালিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর্মিষ্টাং সর্দার।
সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদানে সহযোগিতা এবং প্রশাসনের সঙ্গে জনগণের সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন