ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদক-সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’, লাখ টাকার পুরস্কার ঘোষণা

সোহেল রানা প্রধান
সোহেল রানা প্রধান সাব-এডিটর
প্রকাশ : ২১ জুলাই ২০২৬

মাদক-সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’, লাখ টাকার পুরস্কার ঘোষণা
ছবি: সংগৃহীত

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ মাদকবিরোধী সুধী সমাবেশ। সমাবেশ থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি কার্যকর তথ্যদাতাদের জন্য নগদ পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার ঘোষণা দেন, মাদক কারবারি বা চাঁদাবাজকে গ্রেফতারে কার্যকর তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে এক লাখ টাকা এবং ছিনতাইকারীকে ধরতে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তিনি বলেন, "অপরাধীদের কোনো পরিচয় নেই। সমাজকে নিরাপদ রাখতে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।"

সমাবেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, "মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে।"

গাজীপুর মহানগরের বাসন এলাকার ঈদগাহ মাঠে স্থানীয় সুধীজনের উদ্যোগে এবং বাসন মেট্রো থানার সার্বিক সহযোগিতায় "মাদক সেবন বন্ধ কর, সুশীল সমাজ গড়ে তোল" প্রতিপাদ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, মাদক কেবল একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংস করে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মো. মজিবুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ধরনের আপসের সুযোগ নেই। সমাজের প্রতিটি মানুষকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি জনপ্রতিনিধিদেরও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বক্তারা বলেন, মাদক ব্যবসার বিস্তারের সঙ্গে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং পারিবারিক সহিংসতার মতো অপরাধও বাড়ছে। তাই এসব অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও সমানভাবে জরুরি।

সমাবেশে বাসন থানার ওসি হারুন অর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাদক-সন্ত্রাসে ‘জিরো টলারেন্স’, লাখ টাকার পুরস্কার ঘোষণা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ