২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের আনন্দে যখন দেশজুড়ে উদযাপনে মেতেছিল সমর্থকেরা, তখনই পশ্চিম স্পেনে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। উৎসবের উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হয় শোকে।
সোমবার ভোরে পর্তুগাল সীমান্তসংলগ্ন সালামানকা প্রদেশের ঐতিহাসিক প্রাচীরঘেরা শহর সিউদাদ রদ্রিগোতে একটি ফোয়ারার ওপরের অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়। আহত হন আরও দুজন। স্পেনের জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রায় ১২ হাজার মানুষের বসবাসের এই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক আরবোল গর্দো ফোয়ারার সামনে স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার কিছুক্ষণ পর হঠাৎ ফোয়ারাটির ওপরের অংশ ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই কিশোরটির মৃত্যু হয় এবং আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন।
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সিউদাদ রদ্রিগো নগর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, পুরো শহর এই অকাল মৃত্যুর ঘটনায় শোকাহত। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, স্পেনের বিশ্বকাপ জয়ের যে আনন্দঘন মুহূর্ত উদযাপনের কথা ছিল, তা এক নির্মম ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।
বিশ্বকাপ জয়ের উল্লাসের মধ্যেই ঘটে যাওয়া এই দুর্ঘটনা স্পেনজুড়ে শোকের আবহ তৈরি করেছে। স্থানীয় প্রশাসন ফোয়ারাটি ধসে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন