তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানে আটকে দিয়ে সিরিজ জয়ের দারুণ সুযোগ তৈরি করেছেন টাইগার বোলাররা।
রোববার (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। ফলে ম্যাচ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৪ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় জিম্বাবুয়ে। এরপর ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলের রান এগিয়ে নেন। তবে দলীয় ৭৭ রানে থামে সেই জুটি। বেনেট ৩৮ বলে ৮টি চার মেরে ৪৭ রান করে সাজঘরে ফেরেন।
এরপর অধিনায়ক সিকান্দার রাজা বড় ইনিংস খেলতে পারেননি। মাত্র ৩ রান করে আউট হন তিনি। তার বিদায়ে ১০৭ রানে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।
দলের হয়ে একপ্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ইনিংস খেলেন ডিওন মায়ার্স। ৩৮ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার শেষ পর্যন্ত ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৩ রান করেন। ইনিংস শেষ হওয়ার দুই বল আগে তার বিদায়ে বড় সংগ্রহের সম্ভাবনাও শেষ হয়ে যায়।
এখন সিরিজ নিজেদের করে নিতে বাংলাদেশের প্রয়োজন ২০ ওভারে ১৪৪ রান। হাতে রয়েছে ১০ উইকেট, আর সামনে অপেক্ষা করছে সিরিজ জয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা।
এস.আর
বিষয় : ক্রিকেট

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন