ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জিয়ার স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছ, সবুজ নওগাঁ গড়ার নতুন উদ্যোগ

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬

জিয়ার স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছ, সবুজ নওগাঁ গড়ার নতুন উদ্যোগ
নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় বর্ষাইল ইউনিয়নের গোবিন্দপুর ব্রিজের পূর্ব পাশ থেকে ফতেপুর হয়ে হাঁপানিয়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খালের দুই ধারে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় উপকারভোগী ও সংস্থার সদস্যদের অংশগ্রহণে প্রায় ১৪ হাজার ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হবে।

কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।"

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মইনুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা।

সভাপতির বক্তব্যে মাহমুদুন নবী বেলাল বলেন, খালের দুই পাড়ে রোপণ করা ১৪ হাজার গাছের চারা শুধু লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি স্থানীয় সামাজিক বনায়ন কমিটির সদস্য ও উপকারভোগীদের এ বিষয়ে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে খালপাড় সবুজায়নের মাধ্যমে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জিয়ার স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছ, সবুজ নওগাঁ গড়ার নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ