একসময় ছোট পর্দার ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম ছিলেন সুমাইয়া শিমু। একক নাটক থেকে শুরু করে ধারাবাহিক, দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছিলেন তিনি। তবে ব্যক্তিগত নানা কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী।
কিছুদিন আগে নুহাশ হুমায়ূনের ওয়েব অ্যান্থলজি সিরিজ ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে অভিনয়ের মাধ্যমে আলোচনায় ফেরেন শিমু। তখনই তিনি জানিয়েছিলেন, ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে নিয়মিত অভিনয়ে ফিরতে চান।
সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ মিলতে যাচ্ছে এবার। দীর্ঘ বিরতির পর নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন সুমাইয়া শিমু। নাটকটির নাম ‘ফিরে আসার গল্প’, নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে ‘রুকাইয়া’ চরিত্রে দেখা যাবে তাকে।
সম্প্রতি নাটকটির জন্য সুমাইয়া শিমুর প্রথম লুক প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। তবে নতুন নাটক কিংবা নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি অভিনেত্রী। একইভাবে নির্মাতা রাজও এ বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন।
জানা গেছে, রাজের সর্বশেষ ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সফলতার ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করছেন ‘ফিরে আসার গল্প’। বর্তমানে চলছে নাটকটির শুটিং-পূর্ব প্রস্তুতি। আগামী মাস থেকে শুরু হবে শুটিং। এতে শিমুর পাশাপাশি আর কোন কোন শিল্পী অভিনয় করবেন, তা ধাপে ধাপে প্রকাশ করবেন নির্মাতা।
উল্লেখ্য, সুমাইয়া শিমুর অভিনয়জীবনে রয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক নাটক। এর মধ্যে ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং ‘ফাঁদ ও বগার গল্প’ বিশেষভাবে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন