ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাতীয় দলকে বিদায় বলবেন রোনালদো?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬

জাতীয় দলকে বিদায় বলবেন রোনালদো?
ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের পথে কিনা, তা নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। পর্তুগিজ মহাতারকার জাতীয় দল থেকে বিদায়ের সম্ভাবনা নিয়ে এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

মধ্যপ্রাচ্যের পরিচিত ক্রীড়া সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আওয়াদের দাবি, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটি হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে লিসবনের ঐতিহাসিক এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামে। এই ভেন্যু নির্বাচনের পেছনেও রয়েছে গভীর আবেগ। কারণ, স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ফুটবলে রোনালদোর যাত্রা শুরু হয়েছিল এই মাঠ থেকেই।

মোহাম্মদ আওয়াদের ভাষ্য, যে স্টেডিয়াম থেকে বিশ্বজয়ের স্বপ্নের পথচলা শুরু হয়েছিল, সেই একই মাঠে দেশের সমর্থকদের সামনে বিদায় জানিয়ে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বলতে চান ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি।

সূত্রের দাবি, ওয়েলসের বিপক্ষে ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিতে পারেন রোনালদো।

দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। এই সময়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম ইতিহাসের পাতায় লিখিয়েছেন। শুধু ব্যক্তিগত অর্জনই নয়, তার নেতৃত্বে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং দুটি উয়েফা নেশনস লিগ শিরোপা জিতেছে পর্তুগাল। ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড, যা তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়ে পরিণত করেছে।

তবে সম্ভাব্য এই অবসরের বিষয়ে এখনো পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা পর্তুগিজ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

তবুও খবরটি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদি শেষ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তব হয়, তবে লিসবনের এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামই সাক্ষী থাকবে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন বিদায়গুলোর একটির।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাতীয় দলকে বিদায় বলবেন রোনালদো?

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ