ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬

নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ
নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং সংগঠনের নির্বাহী পরিচালক, বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের সার্বিক ব্যবস্থাপনায় আজ শুক্রবার সকালে নওগাঁ সদর মডেল থানা চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানার চারপাশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাবর্ধনকারী বিদেশী থাই চেরি ফুলের চারা রোপণ করেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান। চারা রোপণকালে ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানাকে একটি সুন্দর, নান্দনিক ও দর্শনার্থীবান্ধব স্থানে রূপান্তর করতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সবুজায়ন ও শোভাবর্ধনে আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। "নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল জানান, নওগাঁ জেলাকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে তাঁদের এই পরিবেশবান্ধব ও শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি জেলাজুড়ে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশ উন্নয়ন সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং সংগঠনের নির্বাহী পরিচালক, বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের সার্বিক ব্যবস্থাপনায় আজ শুক্রবার সকালে নওগাঁ সদর মডেল থানা চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানার চারপাশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাবর্ধনকারী বিদেশী থাই চেরি ফুলের চারা রোপণ করেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান। চারা রোপণকালে ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানাকে একটি সুন্দর, নান্দনিক ও দর্শনার্থীবান্ধব স্থানে রূপান্তর করতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সবুজায়ন ও শোভাবর্ধনে আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। "নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল জানান, নওগাঁ জেলাকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে তাঁদের এই পরিবেশবান্ধব ও শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি জেলাজুড়ে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশ উন্নয়ন সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ