ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় জনসাধারণের সাহসিকতা এবং পুলিশের তৎপরতায় সোমবার (১৩ জুলাই, ২০২৬) রাতে তাকে হাতেনাতে আটক করা হয়।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকায় অপরাধ দমন ও মাদক উদ্ধারে একটি বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করছিল। সোমবার রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ০৯ নং বালিপাড়া ইউনিয়নের বিয়ারা ০২ নং ওয়ার্ডের বাসিন্দা অপুর বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর মাদক কেনাবেচা চলছে।
সেখানে মাদক ব্যবসায়ীর উপস্থিতি টের পেয়ে স্থানীয় সচেতন জনতা প্রথমে তাকে ঘেরাও করে আটকে রাখে। পরবর্তীতে ত্রিশাল থানা পুলিশের চৌকস দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধৃত আসামিকে নিজেদের হেফাজতে নেয়।
মোঃ আল আমিন (২০) পিতা:মোঃ নজরুল ইসলাম
মাতা মৃত মোমেনা খাতুন (সৎমা- ফাহিমা খাতুন)
ঠিকানা: গ্রাম- দক্ষিণ বালিপাড়া (০৫ নং ওয়ার্ড), ইউনিয়ন- বালিপাড়া, থানা- ত্রিশাল, জেলা ময়মনসিংহ।
পুলিশ আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে।
*উদ্ধারকৃত আলামত:২৮ (আটাশ) পিস ইয়াবা ট্যাবলেট। আনুমানিক বাজারমূল্য ১৪,০০/- (চৌদ্দ হাজার) টাকা।ত্রিশাল থানা পুলিশ জানায়, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। এই অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। সমাজ থেকে মাদক মূল উৎপাটন করতে পুলিশ ও জনতা এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।"
এলাকাবাসী পুলিশের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং বালিপাড়া ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন