ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে চলা চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর সংকট দূর করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদ্রুত এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।

নার্সদের ক্ষেত্রেও জনবল সংকট রয়েছে। অনুমোদিত ৪৯ হাজার ৮৭৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৪৫ হাজার ৩০২ জন। ফলে ৪ হাজার ৫৭৭টি নার্সের পদ এখনো খালি রয়েছে।

সবচেয়ে বেশি ঘাটতি দেখা গেছে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে। বিভিন্ন ক্যাটাগরিতে অনুমোদিত ৬৫ হাজার ২৩০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৪৬ হাজার ২৮৩ জন। অর্থাৎ ১৮ হাজার ৯৪৭টি পদ শূন্য রয়েছে।

মাঠপর্যায়ের পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) পদের সংখ্যা ২৩ হাজার ৫০০টি হলেও কর্মরত আছেন ১৫ হাজার ২০৭ জন। ফলে ৮ হাজার ২৯৩টি পদ খালি রয়েছে। এছাড়া পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি পদ শূন্য।

কমিউনিটি ক্লিনিকের গুরুত্বপূর্ণ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ খালি রয়েছে। অন্যদিকে স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে ৬ হাজার ৯৫৩টি পদ এখনো পূরণ হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শূন্য পদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। চিকিৎসক সংকট দূর করতে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম চলছে।

এছাড়া সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে কার্যক্রম এগিয়ে চলছে। দশম গ্রেডের মিডওয়াইফ নিয়োগের চূড়ান্ত ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। বর্তমানে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর দ্রুত পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ