ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হালান্ডের আবেগঘন বিদায়বার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬

হালান্ডের আবেগঘন বিদায়বার্তা
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর ফিফা বিশ্বকাপে ফিরে স্বপ্নের মতো এক অভিযান উপহার দিয়েছিল নরওয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ে ভাইকিংরা। তবে সেই স্বপ্নের পথচলা আর এক ধাপ এগোয়নি। শনিবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-১ গোলের ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে নরওয়েকে।

হতাশাজনক এই পরাজয়ের পরও দলের অর্জনকে গর্বের সঙ্গে স্মরণ করেছেন অধিনায়ক ও তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি লেখেন, "এটি ছিল সত্যিই অসাধারণ একটি যাত্রা। আমাদের এই পথচলাকে এতটা স্মরণীয় করে তোলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।"

হালান্ডের এই আবেগঘন বার্তা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ব্যাপক সাড়া পড়ে। অনেকেই নরওয়ের লড়াকু মানসিকতা ও দলের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করেন।

যদিও কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে নরওয়ের বিশ্বকাপ মিশন, পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ২৫ বছর বয়সি এই স্ট্রাইকার। পাঁচ ম্যাচে সাত গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের পর তৃতীয় স্থানে রয়েছেন।

বিশেষ করে শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে করা হালান্ডের জোড়া গোল টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তার দুর্দান্ত নৈপুণ্যে ব্রাজিল ১৯৯০ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়। অন্যদিকে, নরওয়ে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের নতুন শক্তি হিসেবে জানান দেয়।

ইংল্যান্ডের বিপক্ষে হার নরওয়ের বিশ্বকাপ যাত্রার ইতি টানলেও, এই আসরে তাদের সাহসী লড়াই ও ইতিহাস গড়ার গল্প সমর্থকদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

বিষয় : ফিফা বিশ্বকাপ ২০২৬

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হালান্ডের আবেগঘন বিদায়বার্তা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ