ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুমিল্লা উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬

কুমিল্লা উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৮ সদস্যের নতুন আংশিক কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

সোমবার (১৩ জুলাই) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নবগঠিত কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন

বিজ্ঞপ্তিতে নতুন আংশিক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক আকতারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এএফএম তারেক মুন্সী নতুন আংশিক কমিটিতে স্থান না পাওয়ায় বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একই সঙ্গে আগের কমিটির কার্যক্রম নিয়েও চলছে মিশ্র আলোচনা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুমিল্লা উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৮ সদস্যের নতুন আংশিক কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

সোমবার (১৩ জুলাই) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নবগঠিত কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন

বিজ্ঞপ্তিতে নতুন আংশিক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক আকতারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এএফএম তারেক মুন্সী নতুন আংশিক কমিটিতে স্থান না পাওয়ায় বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একই সঙ্গে আগের কমিটির কার্যক্রম নিয়েও চলছে মিশ্র আলোচনা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ