ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি শহিদুল ইসলাম বাবুলের

তারেক রহমানের বরিশাল সফর সফল করতে ভাঙ্গায় ব্যাপক প্রস্তুতি সভা

আগামী ১৩ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বরিশাল সফর ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গায় এক ব্যাপক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শহিদুল ইসলাম বাবুল। তিনি সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সফল আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, “আগামী ১৩ জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠান আমাদের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। অনুষ্ঠানটি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ ভাঙ্গা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “শৃঙ্খলা বজায় রাখা, অতিথিদের যথাযথ সম্মান প্রদান, যানবাহন ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক টিমের সমন্বয় এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও সফল সংবর্ধনা অনুষ্ঠান উপহার দিতে হবে।”

এ সময় ভাঙ্গা উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতাকর্মীদের যাতায়াত, দায়িত্ব বণ্টন, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে আগামী ১৩ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল করতে ভাঙ্গা উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তারেক রহমানের বরিশাল সফর সফল করতে ভাঙ্গায় ব্যাপক প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ