‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায়, সংশ্লিষ্ট অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে এবং ৬১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে ‘নিয়মিত প্রতিদিন, জমা পানি ফেলে দিন’ এই বার্তা তুলে ধরে এলাকাবাসীকে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ওয়ার্ডের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬১ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব হাজী মো. মাসুদ আলী। তিনি বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ থেকে মানুষকে সুরক্ষা দেওয়া আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা অত্যন্ত সময়োপযোগী। আমরা জনগণের কল্যাণে সবসময় পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ এই বার্তাকে ধারণ করেই জনস্বার্থে এমন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও বাসাবাড়িতে গিয়ে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বাসাবাড়ির আঙিনা, ছাদ ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে এলাকাবাসীকে পরামর্শ দেন।
আয়োজকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণই পারে এডিস মশার বিস্তার রোধ করে নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন