ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রধান শিক্ষকদের দলীয় রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান এমপি সেলিমের

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দলের রাজনীতি করবেন না। রাজনীতি করতে চাইলে অবসরে গিয়ে করবেন।’

তিনি আরও বলেন, ‘সমাজের কাউকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়নে কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

নওহাটা আর.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হাসান, মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এবং মুকসুদপুর সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রধান শিক্ষকদের দলীয় রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান এমপি সেলিমের

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ