ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে তরুণদের নালা পরিষ্কার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণরা। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই তারা স্বেচ্ছাশ্রমে নালা-নর্দমা ও ঝোপঝাড় পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বৃষ্টিপাতের ফলে এলাকার ছোট ছোট নালাগুলো ভরাট হয়ে যায়। এছাড়া অনেক স্থানে নালা না থাকা এবং বিদ্যমান নালাগুলোর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এ অবস্থায় স্থানীয় দাওয়াতুল হক্ক পাঠাগারের সদস্য ও এলাকার একদল তরুণ জোবরা নবযুগ তেভেগার খামার মোড় থেকে রেললাইন পর্যন্ত নালা-নর্দমা ও জঙ্গল পরিষ্কার করেন। তাদের এ উদ্যোগে নালায় জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা অপসারণ হওয়ায় পানি নিষ্কাশন অনেকটাই স্বাভাবিক হয় এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কিছুটা লাঘব হয়।

স্বেচ্ছাশ্রমে অংশ নেন মাওলানা জাহেদ, মো. আলী, ফজল করিম, সানাউল্লাহ, মো. নোমান, আসাদ, সাবিদ, আরমান, ফাহিম, সাইফুল, হাবিবুল্লাহ, রাহাতসহ এলাকার আরও অনেক তরুণ।

স্থানীয়রা বলেন, নালা-নর্দমাগুলোর নিয়মিত সংস্কার ও নতুন নালা নির্মাণ করা হলে প্রতি বর্ষা মৌসুমে এ ধরনের জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে তরুণদের নালা পরিষ্কার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণরা। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই তারা স্বেচ্ছাশ্রমে নালা-নর্দমা ও ঝোপঝাড় পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বৃষ্টিপাতের ফলে এলাকার ছোট ছোট নালাগুলো ভরাট হয়ে যায়। এছাড়া অনেক স্থানে নালা না থাকা এবং বিদ্যমান নালাগুলোর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এ অবস্থায় স্থানীয় দাওয়াতুল হক্ক পাঠাগারের সদস্য ও এলাকার একদল তরুণ জোবরা নবযুগ তেভেগার খামার মোড় থেকে রেললাইন পর্যন্ত নালা-নর্দমা ও জঙ্গল পরিষ্কার করেন। তাদের এ উদ্যোগে নালায় জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা অপসারণ হওয়ায় পানি নিষ্কাশন অনেকটাই স্বাভাবিক হয় এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কিছুটা লাঘব হয়।

স্বেচ্ছাশ্রমে অংশ নেন মাওলানা জাহেদ, মো. আলী, ফজল করিম, সানাউল্লাহ, মো. নোমান, আসাদ, সাবিদ, আরমান, ফাহিম, সাইফুল, হাবিবুল্লাহ, রাহাতসহ এলাকার আরও অনেক তরুণ।

স্থানীয়রা বলেন, নালা-নর্দমাগুলোর নিয়মিত সংস্কার ও নতুন নালা নির্মাণ করা হলে প্রতি বর্ষা মৌসুমে এ ধরনের জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ