নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এই বিশেষ মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালিত হয়।
অভিযানে আইলপাড়া এলাকার মো. আব্দুল কাদিরের ছেলে মো. মানিক মিয়াকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিআর (CR) ওয়ারেন্টে চারজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অন্য ব্যক্তিরা হলেন—ঝালকুড়ি এলাকার মো. রহিম হাওলাদারের ছেলে মো. আবু তাহের, মিজমিজি কান্দাপাড়া এলাকার এমদাদুল হক কাজীর দুই ছেলে মো. রাসেল কাজী ও মো. আল আমিন কাজী, সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মোস্তাকিম গফুর ভান্ডারীর ছেলে রমজান (৩৪) এবং রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. নাসির (৪৫)।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক ব্যবসা, সেবন ও যেকোনো ধরনের অপরাধ দমনে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন