ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জলবায়ু রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান, নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত

ছবি: প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ-এর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। তিনি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রেক্ষাপট, এর বহুমাত্রিক প্রভাব এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের করণীয় বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, ব্যাপক বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন ‘নিশান’-এর পরিচালক মো. মহিদুর রহমান এবং হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সম্পাদক মো. শামসুল হক বকুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীমান্ত পাবলিক স্কুল, নওগাঁ-এর সহকারী প্রশিক্ষক মো. গোলাম রসুল সাকলায়েন।

সভায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থার প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তারা বলেন, আজকের সচেতন উদ্যোগই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জলবায়ু রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান, নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ