ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দর্শনা শান্তিনগর উইলস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন এম আর স্পোর্টিং ক্লাব

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শান্তিনগর উইলস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মুখোমুখি হয় এম আর স্পোর্টিং ক্লাব ও মানিক স্পোর্টিং ক্লাব। রবিবার বিকালে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ট্রাইব্রেকারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি হয়। ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এম আর স্পোর্টিং ক্লাব।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুবদল নেতা রাসেল আহমেদ, নাসিম আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নান্নু খান, হুমায়ুন, ওয়াসিম, আব্দুল হান্নান, করিম মিয়া, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ, দর্শনা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুসাইনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মশিউর রহমান বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। তরুণদের হাতে মাদক নয়, খেলাধুলার উপকরণ তুলে দিতে হবে। দর্শনাকে একটি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে থাকবে।”

আজাদ হোসেন/চুয়াডাঙ্গা 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দর্শনা শান্তিনগর উইলস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন এম আর স্পোর্টিং ক্লাব

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার শান্তিনগর উইলস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মুখোমুখি হয় এম আর স্পোর্টিং ক্লাব ও মানিক স্পোর্টিং ক্লাব। রবিবার বিকালে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ট্রাইব্রেকারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি হয়। ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এম আর স্পোর্টিং ক্লাব।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুবদল নেতা রাসেল আহমেদ, নাসিম আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নান্নু খান, হুমায়ুন, ওয়াসিম, আব্দুল হান্নান, করিম মিয়া, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ, দর্শনা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুসাইনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মশিউর রহমান বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। তরুণদের হাতে মাদক নয়, খেলাধুলার উপকরণ তুলে দিতে হবে। দর্শনাকে একটি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে থাকবে।”

আজাদ হোসেন/চুয়াডাঙ্গা 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ