ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘সরকার একা নয়, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬

‘সরকার একা নয়, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে’
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ জুলাই) রাজধানীর শেওরাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যা সমাধান অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও বড় কারণ। তিনি বলেন, ‘নিজেদের গার্বেজ আমরা ড্রেনে ফেলে দিই। সরকার তো প্রতিদিন ড্রেন পরিষ্কার করবে না। সরকার পরিষ্কার করে দেবে, কিন্তু সেটি রক্ষা করার দায়িত্ব নাগরিকদেরই নিতে হবে।’

তিনি আরও বলেন, সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ থাকলে নাগরিক সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও কর্মকাণ্ডের বিষয়ে সচেতন নজর রাখতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘সরকার একা নয়, নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে’

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ জুলাই) রাজধানীর শেওরাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যা সমাধান অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও বড় কারণ। তিনি বলেন, ‘নিজেদের গার্বেজ আমরা ড্রেনে ফেলে দিই। সরকার তো প্রতিদিন ড্রেন পরিষ্কার করবে না। সরকার পরিষ্কার করে দেবে, কিন্তু সেটি রক্ষা করার দায়িত্ব নাগরিকদেরই নিতে হবে।’

তিনি আরও বলেন, সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ থাকলে নাগরিক সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও কর্মকাণ্ডের বিষয়ে সচেতন নজর রাখতে হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ