ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জুলাইজুড়েও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬

জুলাইজুড়েও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
ছবি: সংগৃহীত

জুলাই মাসেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান মূল্যই আগামী এক মাস বহাল থাকবে।

সোমবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা নির্ধারিত থাকবে।

এর আগে গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই মূল্যহারই জুলাই মাসের জন্য বহাল রাখা হয়েছে।

সরকার জানিয়েছে, নতুন এই মূল্যহার আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জুলাইজুড়েও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

জুলাই মাসেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান মূল্যই আগামী এক মাস বহাল থাকবে।

সোমবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা নির্ধারিত থাকবে।

এর আগে গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই মূল্যহারই জুলাই মাসের জন্য বহাল রাখা হয়েছে।

সরকার জানিয়েছে, নতুন এই মূল্যহার আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ