ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রবাসীদের অর্থ দেশে আনতে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬

প্রবাসীদের অর্থ দেশে আনতে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ দিতে নতুন ধরনের ব্যাংক হিসাব চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় প্রবাসীরা এখন ‘নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ (এনআরসিটিএ) খুলতে পারবেন, যেখানে জমা রাখা অর্থ ও তার বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা সম্পূর্ণভাবে বিদেশে নেওয়ার সুযোগ থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন এ উদ্যোগের মাধ্যমে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল হবে। একই সঙ্গে প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগ দেশের অর্থনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে এবং অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ পাবে।

নতুন ব্যবস্থায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে হিসাব খুলতে পারবেন। প্রয়োজন অনুযায়ী এ হিসাব সঞ্চয়ী, চলতি কিংবা স্থায়ী আমানত হিসাব হিসেবে পরিচালনা করা যাবে।

এ হিসাবের মাধ্যমে রেমিট্যান্স ছাড়াও অন্যান্য অনিবাসী হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, সুদ বা মুনাফা, অনুমোদিত বিনিয়োগের আয়, শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত অর্থ এবং বৈদেশিক মুদ্রাসংশ্লিষ্ট অন্যান্য অনুমোদিত তহবিল জমা রাখা যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই হিসাবে জমা থাকা মূল অর্থ ও অর্জিত মুনাফা সম্পূর্ণভাবে প্রত্যাবাসনযোগ্য। ফলে প্রবাসীরা প্রয়োজন হলে যেকোনো সময় কোনো বাধা ছাড়াই অর্থ বিদেশে স্থানান্তর করতে পারবেন।

এ ছাড়া স্থানীয়ভাবে বিভিন্ন খাতে অর্থ ব্যবহারের সুযোগও থাকছে। প্রবাসীরা এই হিসাব থেকে স্থানীয় ব্যয় নির্বাহ, অন্য অনিবাসী হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক মুদ্রা হিসাবে রূপান্তর এবং বাংলাদেশে প্রত্যক্ষ বা পোর্টফোলিও বিনিয়োগ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, নতুন এই হিসাব প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগ দেশে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং দেশের বিনিয়োগ সক্ষমতা জোরদার করতেও এটি সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

প্রবাসীদের অর্থ দেশে আনতে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ