অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার মাধ্যমে পরিচালিত হজ কার্যক্রমের প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
চিঠিতে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, কিছু অনুমোদনবিহীন প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজের বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করছে।
মন্ত্রণালয় জানায়, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ফলে এসব অননুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে হজে গমনও সম্ভব নয়।
এ অবস্থায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজসংক্রান্ত আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে। তাই হজে আগ্রহীদের সরকার ঘোষিত প্যাকেজ ও নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন