ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাংবাদিক হামলায় দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬

সাংবাদিক হামলায় দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা বা কোনো ধরনের সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ধানমন্ডি জোনের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর কিছু অতিউৎসাহী ব্যক্তি কিংবা বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে দলের পক্ষ থেকে অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ বা উগ্র আচরণকে জামায়াতে ইসলামী কখনো প্রশ্রয় দেয় না। তদন্তে কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের এই সময়ে রাজনৈতিক দল ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখা জরুরি। এ ঘটনায় আহত দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের দ্রুত সুস্থতা কামনা করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছে দলটি।

বিষয় : বাংলাদেশ জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাংবাদিক হামলায় দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা বা কোনো ধরনের সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ধানমন্ডি জোনের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর কিছু অতিউৎসাহী ব্যক্তি কিংবা বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে দলের পক্ষ থেকে অভ্যন্তরীণ পর্যালোচনা করা হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ বা উগ্র আচরণকে জামায়াতে ইসলামী কখনো প্রশ্রয় দেয় না। তদন্তে কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের এই সময়ে রাজনৈতিক দল ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখা জরুরি। এ ঘটনায় আহত দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের দ্রুত সুস্থতা কামনা করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছে দলটি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ