কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। একই সঙ্গে মহানগর বিএনপির কার্যালয়েও দলটির শীর্ষ নেতারা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন।
এ সময় মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ স্থানীয় নেতারা সেখানে অবস্থান করেন। পরবর্তীতে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিজ নিজ এলাকায় অবস্থান কর্মসূচিতে যুক্ত হন।
দলীয় কার্যালয়ে অবস্থানের সময় নেতারা দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক নির্দেশনা মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সহযোগিতামূলক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
বিষয় : বিএনপি

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন