ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

“ষড়যন্ত্র সহ্য করা হবে না” ধানমন্ডিতে যুবদলের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬

“ষড়যন্ত্র সহ্য করা হবে না” ধানমন্ডিতে যুবদলের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধানমন্ডি থানা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ধানমন্ডি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক উজ জামান তারেকের নেতৃত্বে মিছিলটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ সোহেল, ধানমন্ডি থানা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কেএম আব্দুল্লাহসহ স্থানীয় যুবদল নেতারা। এছাড়া রাজীব, ফোরকান, রাকিব, রাজু, হাসান, আনোয়ার চঞ্চলসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, রাজনীতির নামে অপপ্রচার, ষড়যন্ত্র এবং অশোভন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল রাজপথে কঠোর অবস্থানে থাকবে। তারা আরও বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

বক্তারা ভবিষ্যতেও যেকোনো অপশক্তির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দেন।

বিষয় : বিএনপি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

“ষড়যন্ত্র সহ্য করা হবে না” ধানমন্ডিতে যুবদলের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধানমন্ডি থানা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ধানমন্ডি এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক উজ জামান তারেকের নেতৃত্বে মিছিলটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ সোহেল, ধানমন্ডি থানা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কেএম আব্দুল্লাহসহ স্থানীয় যুবদল নেতারা। এছাড়া রাজীব, ফোরকান, রাকিব, রাজু, হাসান, আনোয়ার চঞ্চলসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, রাজনীতির নামে অপপ্রচার, ষড়যন্ত্র এবং অশোভন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল রাজপথে কঠোর অবস্থানে থাকবে। তারা আরও বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

বক্তারা ভবিষ্যতেও যেকোনো অপশক্তির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ