ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আইসিএপিপি কমিটিতে বিএনপির প্রতিনিধি ইসমাইল জবিউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬

আইসিএপিপি কমিটিতে বিএনপির প্রতিনিধি ইসমাইল জবিউল্লাহ
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।

সোমবার (২২ জুন) আইসিএপিপির মহাসচিব এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে ইসমাইল জবিউল্লাহর নাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে প্রস্তাব করেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামী ২৫ থেকে ২৮ জুন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ৪৫তম স্থায়ী কমিটির সভায় ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দলের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।

সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন ও পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।

এর আগে ২০০৪–২০০৫ মেয়াদে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আবদুল্লাহ আল নোমান এবং ২০০৬–২০০৯ মেয়াদে বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এই মনোনয়নকে বিএনপির আন্তর্জাতিক রাজনৈতিক সম্পৃক্ততার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির যোগাযোগ ও কূটনৈতিক সংলাপ আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।

আইসিএপিপি ২০০০ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক রাজনৈতিক ফোরাম, যেখানে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো নিয়মিতভাবে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের বিষয়ে কাজ করে।

বিষয় : বিএনপি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আইসিএপিপি কমিটিতে বিএনপির প্রতিনিধি ইসমাইল জবিউল্লাহ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ