ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এক বছরে নয়, এখন ১৪ দিনেই ব্যবসা শুরুর লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬

এক বছরে নয়, এখন ১৪ দিনেই ব্যবসা শুরুর লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার উদ্যোগের কথা জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা কমানো এবং আমলাতান্ত্রিক বাধা হ্রাসে কাজ করছে। যেখানে আগে একটি ব্যবসা শুরু করতে প্রায় এক বছর সময় লাগত, সেখানে এখন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৪ দিনের মধ্যে কার্যক্রম শুরুর সুযোগ তৈরি করা।

সোমবার (২২ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ বিষয়ক ডিব্রিফিং সেশনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।

বাণিজ্যমন্ত্রী বলেন, আদর্শ পরিস্থিতিতে একটি কোম্পানি ১৫তম দিনেই যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলতে পারবে। তিনি আরও বলেন, জাতিসংঘের সিডিপির সুপারিশকে শুধু সময় বাড়ানোর সুযোগ হিসেবে না দেখে, এটিকে প্রস্তুতির একটি সমন্বিত সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। এই সময়কে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, উৎপাদন বৈচিত্র্যকরণ এবং এলডিসি উত্তরণের জন্য প্রস্তুতির কাজে ব্যবহার করতে হবে।

তিনি আরও জানান, সম্প্রতি বাজেটে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক’ অর্থনীতির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা কেবল শব্দ নয় বরং সরকারের নীতিগত ভিত্তি। ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ, লাইসেন্সিং জটিলতা কমানো এবং বাজার বহুমুখীকরণে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ব অর্থনীতির পরিবর্তনশীল পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, এখন আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীরা স্থিতিশীলতা, স্বচ্ছতা, শ্রম অধিকার ও টেকসই উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই বাস্তবতায় যেসব দেশ দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে পারবে, তারাই এগিয়ে যাবে।

তিনি জানান, দায়িত্বশীল ব্যবসা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) সেল’ গঠন করেছে, যা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইকেল মিলার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ মেম্বার মো. হুমায়ুন কবির, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি ড. মো. নজরুল ইসলামসহ অনেকে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এক বছরে নয়, এখন ১৪ দিনেই ব্যবসা শুরুর লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ