নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সর্বশেষ খবর অনুযায়ী, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হচ্ছে।
এর আগে আজ দুপুরে সজীবকে আটকের গুজব ছড়িয়ে পড়লে তিনি নিজেই গণমাধ্যমকে জানান যে, তিনি নিজ বাড়িতেই অবস্থান করছেন। তবে বিকেল সাড়ে চারটার দিকে সজীব নিজেই গণমাধ্যমের কাছে তার আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর কিছুক্ষণ পরই তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সজীবকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আরও অধিকতর ও বিস্তারিত জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে ডিএমপির ডিবি কার্যালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
এ বিষয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বা যুবদলের স্থানীয় কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন