ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হানজালার পাল্টা মন্তব্যে উত্তাপ, রাশেদ খাঁনকে ‘মহিষের পাশে’ রাখার ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬

হানজালার পাল্টা মন্তব্যে উত্তাপ, রাশেদ খাঁনকে ‘মহিষের পাশে’ রাখার ইঙ্গিত
ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা এবং গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের মধ্যে ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমপি হানজালা রাশেদ খাঁনের আগের মন্তব্যের জবাব দেন। সেখানে তিনি রাশেদ খাঁনকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক ভাষায় লেখেন, তাকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষের পাশে রাখা যেতে পারে।

পোস্টে তিনি আরও লেখেন, রাশেদ খাঁন তাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চাইলে তিনি ‘বাঘের সঙ্গে থাকবেন’, কারণ বাঘ নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত নয়।

এর আগে শনিবার বিকালে রাশেদ খাঁন তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এমপি হানজালার সমালোচনা করে লেখেন, তাকে চিড়িয়াখানায় রাখা উচিত, যাতে মানুষ টিকিট কেটে তাকে দেখতে পারে। তিনি ওই সময় এমপির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সালিশ বৈঠকের সময় এমপি হানজালাকে উত্তেজিত হয়ে উচ্চস্বরে কথা বলতে দেখা যায়। ভিডিওটি নিয়ে আলোচনা–সমালোচনার মধ্যেই দুই পক্ষের এই পাল্টাপাল্টি পোস্ট নতুন করে বিতর্ক তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হানজালার পাল্টা মন্তব্যে উত্তাপ, রাশেদ খাঁনকে ‘মহিষের পাশে’ রাখার ইঙ্গিত

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা এবং গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের মধ্যে ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমপি হানজালা রাশেদ খাঁনের আগের মন্তব্যের জবাব দেন। সেখানে তিনি রাশেদ খাঁনকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক ভাষায় লেখেন, তাকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষের পাশে রাখা যেতে পারে।

পোস্টে তিনি আরও লেখেন, রাশেদ খাঁন তাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চাইলে তিনি ‘বাঘের সঙ্গে থাকবেন’, কারণ বাঘ নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত নয়।

এর আগে শনিবার বিকালে রাশেদ খাঁন তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এমপি হানজালার সমালোচনা করে লেখেন, তাকে চিড়িয়াখানায় রাখা উচিত, যাতে মানুষ টিকিট কেটে তাকে দেখতে পারে। তিনি ওই সময় এমপির আচরণ নিয়েও প্রশ্ন তোলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সালিশ বৈঠকের সময় এমপি হানজালাকে উত্তেজিত হয়ে উচ্চস্বরে কথা বলতে দেখা যায়। ভিডিওটি নিয়ে আলোচনা–সমালোচনার মধ্যেই দুই পক্ষের এই পাল্টাপাল্টি পোস্ট নতুন করে বিতর্ক তৈরি করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ