ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঘরের মাঠেই হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬

ঘরের মাঠেই হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তিটা হলো হতাশার। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ভুগে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে গেছে টাইগাররা। ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।

সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানে অলআউট হয়ে ৪ উইকেটের হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের মিশন। দ্বিতীয় ম্যাচে লড়াই করেও ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৭ রানের আক্ষেপে হার মানতে হয়। টানা দুই পরাজয়ে আগেই সিরিজ খোয়ানো বাংলাদেশ শেষ ম্যাচে অন্তত সান্ত্বনার জয় খুঁজছিল। কিন্তু সেই আশা পূরণ হয়নি।

রোববার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাট হাতে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১০৯ রান। পুরো ইনিংসজুড়েই ছিল ব্যাটারদের সংগ্রাম।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে থাকে অস্ট্রেলিয়া। জশ ইংলিস ও মিচেল মার্শের উদ্বোধনী জুটিতে আসে ২৯ বলে ৫৪ রান। ইংলিস ১৬ বলে ১৭ রান করে ফিরলেও আক্রমণ থামাননি মার্শ।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মাত্র ২৮ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় খেলেন ৬০ রানের বিধ্বংসী ইনিংস। কুপার কনোলিও ১৫ রান করে দলের জয়পথ সহজ করেন। শেষদিকে টিম ডেভিড মাত্র ৩ বলে ১২ রান করে ৫৪ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন।

ব্যাটিং ব্যর্থতা, পরিকল্পনার ঘাটতি এবং প্রতিপক্ষের আগ্রাসী ক্রিকেটের সামনে পুরো সিরিজেই অসহায় দেখা গেছে বাংলাদেশকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে তাই কঠিন এক বাস্তবতার মুখোমুখি হলো টাইগাররা।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঘরের মাঠেই হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ