জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির প্রথম সংসারের কন্যা রোদেলা নিজের গান ও সোশ্যাল মিডিয়া উপস্থিতির কারণে বেশ আলোচনায় থাকেন। মায়ের মতোই সংগীতের পথে হাঁটছেন তিনি। ইতোমধ্যে মা-মেয়ে একসঙ্গে গানও করেছেন। গত বছরের জুলাইয়ে তাদের যৌথ গান ‘কেন’ প্রকাশিত হয়। এরপর একাধিক একক গান প্রকাশ করে রোদেলা নিজের অবস্থানও তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১৪ লাখের বেশি।
গত শুক্রবার (১৯ জুন) নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন রোদেলা। ছবিতে দেখা যায়, তিনি একটি শিশুকে কোলে নিয়েছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল ‘আলহামদুলিল্লাহ’। এতেই শুরু হয় বিভ্রান্তি। অনেক নেটিজেন মনে করেন, রোদেলা হয়তো মা হয়েছেন। মন্তব্যের ঘরে এমন ধারণা নিয়ে নানা প্রশ্নও আসে।
পরে শনিবার (২০ জুন) আরেকটি পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেন রোদেলা। সেখানে তিনি তার মামা ও শিশুটির সঙ্গে আরেকটি ছবি প্রকাশ করেন। পোস্টে রোদেলা জানান, শিশুটি তার মামাতো বোন। ফলে গুজবের অবসান ঘটে।
পরবর্তীতে অনেক অনুসারী মন্তব্য করে জানান, প্রথম পোস্টেই বিষয়টি স্পষ্ট থাকলে ভুল বোঝাবুঝি তৈরি হতো না।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন