ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সেবা ক্লিনিকের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আলোচিত ‘ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন’-সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাহনেওয়াজ নাজিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে তিনি ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে সেবা ক্লিনিকে মা ও মেয়ের মৃত্যুর ঘটনা, প্রশাসনের পদক্ষেপ এবং ক্লিনিকটির লাইসেন্স ও অনুমোদনসংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক শাহনেওয়াজ নাজিমকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, গত ১৯ জুন ফটিকছড়িতে বিএনপির একটি কর্মসূচি চলাকালে যুবদল নেতা রশিদ চৌধুরী প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেন। একই সময় তার ওপর শারীরিকভাবে আক্রমণ চালিয়ে পাঞ্জাবির কলার ছিঁড়ে ফেলা হয় বলেও তিনি অভিযোগ করেন।

পরিস্থিতি বিবেচনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

সাংবাদিক শাহনেওয়াজ নাজিম বলেন, “জনস্বার্থে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করেছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার হুমকি পাওয়াটা অত্যন্ত উদ্বেগজনক। আমি আমার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এদিকে অনুসন্ধানে জানা গেছে, আলোচিত সেবা ক্লিনিকটির লাইসেন্স ও অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় কিছু শর্ত পূরণ এবং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া নিয়ে অসঙ্গতির অভিযোগ রয়েছে। মা-মেয়ের মৃত্যুর ঘটনার পর এসব বিষয় নতুন করে আলোচনায় আসে।

উল্লেখ্য, সেবা ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে এক মা ও তার মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার নিন্দা জানিয়ে ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না বলেন, “সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিক শাহনেওয়াজ নাজিমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “গণমাধ্যমকর্মীরা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

তবে এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা রশিদ চৌধুরীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের মতে, সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগের বিষয়টি যেমন নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন, তেমনি সেবা ক্লিনিকের লাইসেন্স ও পরিচালনাসংক্রান্ত অভিযোগগুলোরও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। তাদের মতে, উভয় বিষয়েই প্রশাসনের স্বচ্ছ ও কার্যকর পদক্ষেপ জনমনে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সেবা ক্লিনিকের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ