ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাল নোট শনাক্তে মুকসুদপুরে সচেতনতামূলক কর্মশালা

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার উদ্যোগে এবং উপজেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান।

সোনালী ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক রতন কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার এসআই অনোক কুমার ঘোষ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জনতা ব্যাংক মুকসুদপুর শাখার ব্যবস্থাপক এনামুল হাসান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া এবং মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান। তিনি আসল নোটের বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য তুলে ধরেন এবং জাল নোট শনাক্ত করার কার্যকর উপায় সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেন।

বক্তারা বলেন, জাল নোটের বিস্তার রোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মশালা আর্থিক লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাল নোটের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জাল নোট শনাক্তে মুকসুদপুরে সচেতনতামূলক কর্মশালা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ