ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কারিম মুন্সী (৪২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২০ জুন) সকালে নগরকান্দা উপজেলার চরযোশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামের ওমর আলী শেখের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কারিম মুন্সী ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে কারিম মুন্সীর স্ত্রী মাহমুদা তাকে তালাক দেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার রাতে তিনি তার সাবেক স্ত্রীর বাড়িতে যান। পরে সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
কারিম মুন্সীর বোন জামাই জালাল ইসলাম জানান, রাত আনুমানিক ২টার দিকে মাহমুদার খালাতো ভাই হাসান ফোন করে জানান, কারিম মুন্সী বাড়িতে এসে উশৃঙ্খল আচরণ করছেন। প্রায় আধা ঘণ্টা পর আবার ফোন করে জানানো হয়, ঘরের সামনে তার ঝুলন্ত মরদেহ দেখা গেছে।
তবে মাহমুদার বোন জুঁই বলেন, তারা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের মধ্যে তার ছেলে বাইরে বের হলে ঘরের সামনে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মাদ আল ফাহাদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন